লোহাগাড়ায় ৬ হাজার পিচ ইয়াবাসহ ২ জন আটক

উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খান দিঘী এলাকায় মঙ্গলবার রাতে চট্টগ্রাম অভিমুখী একটি  বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন ও সোমবার রাতে ২ হাজার পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আটককৃতরা হলেন টেকনাফের হোয়াইকং নয়াবাজার সোনা মিয়ার পুত্র নুরুল মোস্তফা (২২) ও কক্সবাজারের পুরাতন জেল গেইট এলাকার মৃত জালাল আহমদের পুত্র  মো: আনোয়ার হোসেন (১১)
 
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় চট্টগ্রাম অভিমূখী বাসে পুলিশ অভিযান চালিয়ে একটি কাগজের প্যাকেটের ভিতর আঠা দিয়ে লাগানো  মোড়ানো ২ টি প্যাকেটে ৪ হাজার পিস ইয়াবাসহ নুরুল মোস্তফাকে এবং আগের দিন রাতে মুড়ির প্যাকেটের ভিতর থেকে ২ হাজার পিস ইয়াবাসহ কিশোর আনোয়ার হোসেনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা রুজু করা হয়েছে। 
 
ইত্তেফাক/রেজা