মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চাহিদা পূরণে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। এই ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘ঐরাবত’ গত ৫ মে বিশখাপত্তনম থেকে যাত্রা করে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম পৌঁছেছে।
বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। গতকাল ভারতীয় হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ইত্তেফাক/রেজা