সাতক্ষীরায় বুধবার সকাল সাড়ে ১০টায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। জেলা খাদ্য গুদাম অফিস চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা খাতুন, জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, জেলা মিল মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুল গফ্ফার, মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা খাদ্য গুদাম পরিদর্শক মো. আশরাফুজ্জামান।
ইত্তেফাক/আরকেজি