গাইবান্ধায় মঙ্গলবার রাতে দুইশত তিন পিচ ইয়াবাসহ রেজানুর রহমান সান্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত রেজানুর রহমান সান্টু সাদুল্লাপুর উপজেলার বদলগাড়ী গ্রামের মৃত আমজাদ হোসেন মাস্টারের ছেলে।
ডিবির ওসি মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা সদর উপজেলার খামার বল্লমঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে রেজানুর রহমান সান্টুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ শ ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআই