গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মোরসালিন মিয়া নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কিশোর গাড়ি ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোরসালিন মিয়া একই এলাকার আনিসুর রহমানের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, শিশুটি সন্ধ্যার দিকে বাড়ির পাশে সড়কে গেলে ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর ও ইজিবাইকটি আটক করা হয়ে।
ইত্তেফাক/এমআই