ভারতের তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুলে মুগ্ধ পাকিস্তানের টিভি সঞ্চালিকা জাইনাব আব্বাস। জয়পুরের মানসিং স্টেডিয়ামে রাহুলের ৯৫ রানের ইনিংস দেখার পর টুইটার হ্যান্ডেলে পঞ্জাবের স্টাইলিশ ওপেনারের প্রতি নিজের মুগ্ধতার কথা ব্যক্ত করেন জাইনাব। তিনি লেখেন, ‘কেএল রাহুল হৃদয়স্পর্শী, অনবদ্য তাঁর টাইমিং, দৃশ্যত সুন্দর।’
রাজস্থানের বিপক্ষে ম্যাচ হারলেও লোকেশ রাহুলের ৭০ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস নজর কেড়েছে সবার। ১১ চার আর ২ ছক্কায় সাজানো রাহুলের এই ইনিংসের প্রশংসা করেছেন স্বয়ং সুনীল গাভাস্কার। রাহুলের ব্যাটিংয়ে মুগ্ধ খোদ পঞ্জাব দলের মালকি প্রীতি জিন্তা। এবার সেই তালিকায় যোগ হলেন পাকিস্তান সুপার লিগের মোহময়ী সঞ্চালিকা জাইনাব আব্বাসও।
ইত্তেফাক/কেআই