আফগানিস্তানের বিপক্ষে চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে সিরিজ খেলবে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু ভারতে হবে সিরিজ। ভারতের উত্তরখণ্ডের রাজধানী দেরাদুনে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। সম্প্রতি এই ভেন্যু পর্যবেক্ষণে গিয়েছিলেন বিসিবির একজন প্রতিনিধি। তার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে ভেন্যু নিয়ে সন্তুষ্ট বিসিবি। এমনটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেট বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘রিপোর্ট অনুযায়ী, মাঠ-হোটেল সহ সব কিছুই ভালো। যদিও হোটেল থেকে মাঠে যেতে ৪০–৪৫ মিনিট লাগে।’
সিরিজের সম্ভাব্য সময় সম্পর্কে আকরাম খান বলেন, ‘আমরা ২৯ মে থেকে ৮ বা ৯ জুনের মধ্যে সিরিজটা খেলবো। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চাই আমরা।’
সময়টা গ্রীষ্মের মাঝে হওয়ায় বিকেলে ম্যাচ খেলতে আগ্রহী বিসিবি। আকরাম খান বলেন, ‘যেহেতু তীব্র গরম, তাই বিকেল পাঁচটা থেকে ম্যাচ শুরুর প্রস্তাব দেবো আমরা। খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টা আমাদের দেখতে হবে।’
ইত্তেফাক/কেআই