সোনারগাঁয়ে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

সোনারগাঁয়ে বজ্রপাতে কুলফি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত কুলফি আক্তার ওই গ্রামের শাহ কামালের মেয়ে। সে স্থানীয় তিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। বজ্রপাতের সময় সে বাড়ির পাশে একটি তেঁতুল গাছের নিচে খেলা করছিলো।
 
ইত্তেফাক/নূহু