নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর পত্মীতলায় বজ্রপাতে ফিরোজ হোসেন নামের এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আমাইর ইউনিয়নের হরিপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ফিরোজ হরিপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে হরিপুর গ্রামের মাঠে ফিরোজ তার জমিতে ধান কাটার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হয়। তার উপর বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয়। ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি