ধানক্ষেতে ৪ গলা কাটা লাশ; রহস্য উদঘাটন হয়নি এক সপ্তাহেও

বগুড়ার   শিবগঞ্জ উপজেলায়  ধানক্ষেতে  পড়ে  থাকা ৪ গলাকাটা লাশের রহস্য গত এক সপ্তাহেও  উৎঘাটন করতে পারেনি পুলিশ।  মাদক এবং ইয়াবা ব্যবসায়ীদের ধারণা করলেও এখনো হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত  সন্দেহে ৫/৭ জন  পুলিশের গোয়েন্দা নজরে রয়েছে বলে জানা গেছে। ওই ব্যক্তিরা পলাতক থাকায় পুলিশের সন্দেহ আরো ঘনিভুত হচ্ছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল জানান, জিহজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জাকির নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পুলিশ হেফাজতে  জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু তারা এখনো মুখ খুলছে না।
 
এদিকে চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের উপর ন্যাস্ত করা হয়েছে।  পুলিশ সুপার মোহাম্মদ আলী আশরাফ ভুঁইয়া ( বিপিএম) জানান, মাদক ও পরকীয়াসহ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত চলছে। আশা করা যায় শিগগিরই  মামলার প্রকৃত ঘটনা উৎঘাটন হবে।
 
উল্লেখ্য, গত রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ডাবইর গ্রামের ধানক্ষেতে জাকারিয়া, সাবরুল ইসলাম, খবির হোসেন ও হেলাল উদ্দিন নামে চার যুবককে গলা কেটে হত্যা করা হয়।
 
ইত্তেফাক/নূহু