কাউখালীতে অস্ত্রসহ যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী মামুন শেখকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির অভিযানে বৃহস্পতিবার বিকেলে বেকুটিয়া ফেরিঘাট এলাকার দুর্গা মন্দির-পাঙ্গাসিয়া সড়কের দক্ষিণ দিকে সুলতান আকনের ঘরের বারান্দা থেকে মামুন শেখকে গ্রেফতার করার পর তার শরীর তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনও চারটি তাজা গুলি জব্দ করে র্যাব।
স্থানীয়রা জানায়, মৃত মুফাক্কের আলী শেখের ছেলে মামুন শেখের বিরুদ্ধে একাধীক মামলার রয়েছে এবং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক চাঞ্চল্যকর এনামুল হক হত্যা মামলার এক নম্বর আসামি।
ইত্তেফাক/আরকেজি