আলমডাঙ্গায় চাচার বিরুদ্ধে ভাতিজার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে চাচা সুন্নত মহুরীর (৬৫) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মালয়েশিয়া প্রবাসী ভাতিজা আমারতের ভাই ভাই ইয়াসিন আলী।
এলাকাবাসী জানায়, চাচা সুন্নত মহুরী ও ভাতিজা আমারতের বাড়ি আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে।
ইয়াসিন আলী জানান, আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। আমারত মালয়েশিয়ায় যাওয়ার এই সম্পর্ক আরও গাঢ় হয়। গত বৃহস্পতিবার রাতে তারা বিয়ে করেন।
মালেশিয়া থেকে মোবাইলে আমারত জানান, তার চাচা সুন্নত মহুরী গত বৃহস্পতিবারে লতাকে ভাগিয়ে নিয়ে যায়। লতা তাকে মোবাইলে হুমকি দিচ্ছে, সে সুন্নত মহুরীকে বিয়ে করেছে। এ অবস্থায় শুক্রবার রাতে তার ভাই ইয়াসিন আলী আলমডাঙ্গা থানায় এসে সুন্নত মহুরীর নাম উল্লেখ করে মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ইত্তেফাককে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ওই গৃহবধূকে খুঁজে বের করার চেষ্টা করছে।
এ বিষয়ে সুন্নত মহুরী মোবাইলে জানান, এসব মিথ্যা রটনা। আমরা যে বিয়ে করেছি যারা বলছে তারা প্রমাণ দেখাক।
ইত্তেফাক/কেআই/এমআই