ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দভাগের সালদা নদী থেকে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকালে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুুুলিশ।

সুমন মিয়া উপজেলার কোল্লা পাথর এলাকার শাহ আলম মিয়ার ছেলে।

পুলিশ ও স্হানীয়রা জানায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে এসে লাশটির পরিচয় সনাক্ত করে।

লাশের  বিভিন্ন স্হানে পচন ধরে গেছে।

কসবা থানার ওসি মো: মনিরুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু