বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুক্রবার রাতে কালবৈশাখীর কবলে পড়ে এক ব্যবসায়ী মারা গেছেন। ব্যবসায়ী তরুণ দাস (৩৮) খুলনা নগরীর ধর্মসভা এলাকার যোগেশ চন্দ্র দাসের ছেলে। খুলনা শহরের পিকচার প্যালেস মোড়ের জলিল টাওয়ারে তার কাপড়ের দোকান রয়েছে।
বাগেরহাটের কাটাখালী থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, সদর উপজেলার রণজিতপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তরুণ ও তার বড় ভাই অশোক (৫২)। তারা রাতে সেখান থেকে মাহেন্দ্রযোগে বাড়ি ফিরছিলেন।
পথে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাটের খাজুরা এলাকায় কালবৈশাখী শুরু হয়। এ সময় দ্রুত গতিতে মাহেন্দ্রটি ছুটলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লাগলে। অশোক ও তরুণ গাড়ি থেকে ছিটকে পড়েন। এতে তরুণ ঘটনাস্থলে মারা যান। অশোক ও গাড়ির চালক আহত হন।
ইত্তেফাক/আরকেজি