ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে সেতু মেরামত

ইন্দুরকানী উপজেলার মোল্লা বাড়ি সংলগ্ন খালের ওপর সেতুটি শুক্রবার সকালে স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। সেতুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। 
 
জানা যায়, উপজেলা পরিষদের মূল ভবনের পেছন দিকে মাত্র আধা মাইলের মধ্যে এই সেতুটির অবস্থান। দীর্ঘ এক বছরেও কেউ মেরামতের জন্য এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এই সেতু পাড়ি দিতে হয়েছে পথচারিদের। এমনকি ২৪নং মধ্য ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীকে যাতায়াত করতে হয় এই পথে। সেতু পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। এই দূরাবস্থা দেখে শুক্রবার সকালে এলাকাবাসী সেতু মেরামতের কাজ শুরু করে। ভেঙ্গে যাওয়া সেতুটি নতুন করে কাঠ বাঁশ দিয়ে মেরামত করা হয়েছে। শুক্রবার বন্ধের দিন থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সেতু মেরামতের কাজে অংশ গ্রহণ করে।
 
ইত্তেফাক/আরকেজি