বগুড়া পৌরসভার ৫০ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা

বগুড়া পৌর সভার ২০১৮-১৯ অর্থ বছরে বাজেট উপস্থাপন করা হয়েছে। ৫০ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৬শ’ ৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।
 
শনিবার বেলা ১১ টায় পৌরসভা মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন মেয়র অ্যাডভোকেট একে এম মাহবুবর রহমান। প্রস্তাবিত বাজেটে পৌর কর বৃদ্ধির মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম। পৌর সচিব ইমরোজ মুজিব, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, বগুড়ার পৌরসভার প্যানেল মেয়র নিলুফা কুদ্দুস, কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ, রোস্তম আলী সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এসএস