কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাস করা রোহিঙ্গাদের পুর্ণবাসন কার্যক্রম শুরু হয়েছে।
জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্টে মিয়ানমারের সীমান্ত চৌকিতে স্বশস্ত্র সন্ত্রাসী হামলার জেরধরে সৃষ্ট সাম্প্রদায়িক সংঘাতের জেরধরে বাংলাদেশের উখিয়া-টেকনাফ সীমান্তে প্রায় ১০ লক্ষাধিক অনুপ্রবেশ করে সমতল ও পাহাড়-টিলার পাদদেশে অবস্থান নেয়। এরা আসন্ন বর্ষায় ভূমিকম্প, ভূমি ধস, ঝড়-তুফান, অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের পুর্ণবাসন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পাহাড়ের পাদদেশে বসবাসকারী রোহিঙ্গাদের সমতল ভূমিতে পুর্ণবাসনের কাজ শুরু করা হয়েছে। আশা করছি আসন্ন বর্ষার পূর্বেই এই কার্যক্রম শেষ হবে।
ইত্তেফাক/ইউবি