বিরাট কোহলি ও এ বি ডি ভিলিয়ার্নের দুর্দান্ত ব্যাটিংয়ে দিল্লি ডেয়ার ডেভিলসকে ৫ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
শনিবার রাতে টস হেরে শুরুতে ব্যাট করে চার উইকেটে ১৮১ রান করে দিল্লি। দলটির ব্যাটসম্যানদের মধ্যে রিশাব পান্ত ৩৪ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় করেন ৬১ রান। আর অভিষেক শর্মা ১৯ বলে তিনটি চার ও চারটি ছক্কার মারে করেন ৪৬ রান।
জবাব দিতে নেমে ব্যাঙ্গালুরুর শুরুটাও ভাল হয়নি। দুই ওপেনার পার্থিব প্যাটেল ফিরে যান দলীয় ৬ রানের মধ্যেই। পরে কোহলি ভিলিয়ার্সে চাপ কাটিয়ে জয়ের ভিত গড়ে নেয় ব্যাঙ্গালুরু। ৩৭ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭২ রান করেন ভিলিয়ার্স। আর ৪০ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় কোহলি করেন ৭০ রান।
দুজন ব্যাটসম্যানই খেলা শেষ হওয়ার আগেই আউট হলেও ব্যাঙ্গালুরুর জয়ে কোনও বাধা তৈরি হয়নি। দিল্লির ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন।
এই জয়ে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালুরু আছে সপ্তম স্থানে।
ইত্তেফাক/কেআই