গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ নামকস্থানে বাসের ধাক্কায় রাশেদা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি সারাংপুর পুলিশপাড়া গ্রামের ইসরাইলের স্ত্রী।
 
পুলিশ সূত্রে জানা যায়, রাশেদা রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
গোদাগাড়ী মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি