সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগে দুর্নীতির প্রতিবাদ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে আউটসোর্সিং ঠিকাদার ও জনবল নিয়োগে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 'মুক্তিযুদ্ধের স্বপক্ষে সচেতন সাতক্ষীরাবাসী'র ব্যানারে রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের অদূরে বাঁকাল এলাকায় মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। 
 
আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মারুফ হোসেন, কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ।
 
বক্তারা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহাজান, হিসাব রক্ষক মুস্তাজুল ও ওয়ার্ড মাস্টার মুরাদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঠিকাদারী প্রতিষ্ঠান পিমা এসোসিয়েটের কার্যাদেশ বাতিলের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। মানববন্ধন শেষে মেডিকেলের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
 
ইত্তেফাক/নূহু