ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বোনারপাড়া যাওয়ার পর দেওয়ানতলা ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবককে কেউ সনাক্ত করতে পারেনি।
 
বোনারপাড়া রেলওয়ে জিআরপি থানার এসআই খোকন মিয়া জানান, খবর পাওয়ামাত্রই জিআরপি থানার পুলিশ লাশটি উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণ করেছে।
 
ইত্তেফাক/নূহু