ফরিদপুরের সালথায় মো. রওশন খান (৫০) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রওশন খাঁ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহাদুর খাঁর ছেলে। একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। তিনি ফরিদপুর জেলা কারাগারের ১৫৪৪/১৮ নম্বর হাজতি ছিলেন।
জেলা কারাগার সুত্রে জানা যায়, গত শনিবার দুপুর একটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রওশন। এর পরই তাকে প্রিজন সেলে স্থনান্তর করে চিকিৎসা দেয়া হয়। ওই সেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে সাতটার দিকে মারা যান তিনি।
ফরিদপুর জেলা কারাগারের সুপার আব্দুর রহিম জানান, ময়নাতদন্ত শেষে বিকেলে রওশনের স্ত্রী লুৎফা বেগমের কাছে রওশনের মৃতদেহটি হস্থান্তর করা হয়।
ইত্তেফাক/ইউবি