এনায়েতপুরে স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিউটি খাতুন (২০) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে এনায়েতপুর থানার বামনগ্রাম পশ্চিম পাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহত বিউটি খাতুন এনায়েতপুর থানার খোকশাবাড়িগ্রাম পশ্চিম পাড়ার সাচ্চু মিয়ার মেয়ে। তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিশ্বাস জানান, পাঁচ বছর আগে চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের কোচ গ্রামে আব্দুল্লাহ শেখের সাথে বিয়ে হয় বিউটি খাতুনের। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিলো। গত ৩ মাস আগে বিউটিকে তার স্বামী তালাক দেন। এর পর থেকে তিনি তার বাবা বাড়িতে বসবাস করে আসছিলেন। সকালে ঘরের মধ্যে বিউটি খাতুনের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
 
ওসি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস