বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম লোকমান শেখ (৩২)। তিনি সদর ইউনিয়নের বনগ্রাম এলাকার জিনদার আলীর ছেলে। আজ সোমবার সকালে সদর ইউনিয়নের গদারগোড়া বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
নিহত লোকমান শেখের ভাই আসলাম শেখ জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে তার ভাই স্থানীয় একটি বিলে ঘাস কাটতে যায়। এর কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি নিহত হন।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা জানান, বজ্রপাতে নিহত লোকমানের পরিবারকে রাজবাড়ী জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডিসি স্যার মো. শওকত আলী। খুব দ্রুতই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে।
 
ইত্তেফাক/এসএস