লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিংবিদ্যাবাগীশ গ্রামের সন্তান ট্যুরিস্ট পুলিশের ডিআইজি সোহরাব হোসেন (৫৬) গত ১২ মে শনিবার সকাল সোয়া ১০টায় ঢাকাস্থ মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ... রাজেউন)। তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ১৪মে সোমবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
সোহরাব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইত্তেফাক/নূহু