রংপুরে মাদকবিরোধী অভিযান, র‌্যাব আটক করেছে ২শতাধিক

রংপুর বিভাগে ৪ জেলায় মাদকবিরোধী অভিযানে গত ৫ দিনে দুই শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৩। রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানের চতুর্থ দিনে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
 
সোমবার পঞ্চম দিনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে মোট ৫দিনে প্রায় দু’শতাধিক ব্যক্তিকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩ এর এ দলটি।
 
র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে র‌্যাব বরাবরই সোচ্চার। তাই মাদকদ্রব্য নির্মূলের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর বিশেষ মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু