সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল আজিজ ওরফে বাবলু (৬৫) গতকাল রবিবার ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজেউন)। তার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, গতকাল শনিবার আনুমানিক দুপুর ১টার দিকে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এই বীর মুক্তিযোদ্ধা তার কর্মজীবনে ছিলেন একজন চিকিৎসক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদজোহর মালশাপাড়া কবরস্থান মসজিদ প্রাঙ্গনে তার মরদেহ আনা হলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন কার্য সম্পূর্ণ করা হয়।
তার জানাজার নামাজে কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ সদর উপজেলার অসংখ্য মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/নূহু