খুলনায় ট্রাক উল্টে ভ্যানের উপর পড়ে ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে জেলার রূপসা উপজেলার খান জাহান আলী সেতু সড়কের জাবুসা চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রূপসা থানার উপ-পরিদর্শক ইব্রাহিম বলেন, দ্রুতগামী ট্রাকটি খুলনার দিকে যাওয়ার সময় ভ্যানটি চৌরাস্তা পার হচ্ছিল। এ সময় ট্রাকটি উল্টে পড়ে ভ্যানের উপর। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানের চালক ও এক নারী যাত্রী নিহত এবং এক শিশু আহত হয়। তাকে স্থানীয় তিলক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ইত্তেফাক/এসএস