ডোপিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার ১০ দিন পরে বিশ্বকাপের জন্য ঘোষিত ২৫ সদস্যের পেরু দলে জায়গা পেয়েছেন অধিনায়ক পাওলো গুয়েরোরা। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর এই ফুটবলার গত বছর ৫ অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে কোকেন সেবনের অভিযোগে অভিযুক্ত হন। ডোপ টেস্টে তার দেহে নিষিদ্ধ ঘোষিত মাদকের উপস্থিতি পাওয়া যায়। যে কারণে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
পরে আপীলের ভিত্তিতে তার শাস্তির মেয়াদ ৬ মাসে নামিয়ে আনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে মেয়াদ শেষ হয়েছে গত ৩ মে। বিশ্বকাপে রাউন্ড রবিন লীগে সি’ গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে পেরু। ওই গ্রুপের বাকি দলগুলো হচ্ছে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক।
স্কোয়াড: গোল রক্ষক: পেড্রো গালেসা, জোসে কারভালো ও কার্লোস কাসেডা। রক্ষনভাগ: লুইস আব্রাম, লুইস এডভিনকুলা, মিগুয়েল আরাউজো, আল্ডো কোরজো, নিলসন লয়লা, ক্রিস্টিয়ান রামোস, আলবার্তো রড্রিগুয়েজ, এন্ডারসন সান্টামারিয়া ও মিগুয়েল ট্রাউসো। মধ্যমাঠ: পেড্রো একুইনো, উইলমার কার্টাজেনা, ক্রিস্টিয়ান কুয়েভা, এডিসন ফ্লোরেস, পাওলো হার্টাডো, সার্জিও পেনা, এন্ডি পোলো, রেনাটো টাপিয়া ও ইওসিমার ইওটুন। আক্রমণভাগ: পাওলো গুয়েরোরো, আন্দ্রে ক্যারিলো, রাউল রুইডিয়াজ ও জেফারসন ফারফান।
ইত্তেফাক/কেআই