ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক শ্রমিকের। নিহত শ্রমিকের নাম সোহেল মিয়া (৩৫)। সোমবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ এলাকার আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে সোহেলসহ বেশ কয়েকজন শ্রমিক জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে সোহেল মাটিতে লুটে পড়ে। তার সহযোগীরা তাকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্যের ব্যবস্হা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু