রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৫.১ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে মাত্র ৮.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নিল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কোহলি অপরাজিত ৪৮ ও পার্থিব প্যাটেল অপরাজিত ৪০ রানের ইনিংসে খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার আগে বল হাতে বেঙ্গালুরুর উমেশ যাদব ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন সিরাজ, চাহাল, গ্র্যান্ডহোম ও মঈন আলী। বাকি তিনজন রান আউট হন।
এই ম্যাচে পাঞ্জাব জিতলে বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায় নিশ্চিত হয়ে যেত। দারুণ এক জয় পাওয়ায় এখনো তাদের আশার প্রদীপ মিট মিট করে জ্বলছে। ১২ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু রয়েছে সপ্তম স্থানে। ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পাঞ্জাব রয়েছে তৃতীয় স্থানে।