বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, ‘গুণগত শিক্ষা ও প্রকৃতির পরিচর্যা নির্ধারিত সময়ে এসডিজি অর্জন করতে আমাদেরকে সাহায্য করবে।’
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়, এফএও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ দ্বারা যৌথভাবে আয়োজিত এসডিজি বাস্তবায়নে একটি কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ড. আতিউর রহমান কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ।
আতিউর রহমান বলেন, এসডিজিগুলো বাস্তবায়নে আমাদের সাফল্যের চাবিকাঠি শিক্ষার গুণগত মান এবং সহযোগিতামূলক পদ্ধতি। সরকারের উচিত উন্নয়নের অংশীদার হিসেবে বেসরকারি খাত ও এনজিও উভয়কেই সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যারা কিনা উদ্যোক্তা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেবে। যেহেতু এসডিজি গুলো একটি উল্টোপথের প্রক্রিয়া হিসাবে অভিব্যক্ত করা হয় তাই সহযোগিতার মাধ্যমে এই লক্ষ্যগুলি বাস্তবায়নের গুরুত্ব অপরিহার্য। ১৯৭১ এ বাংলাদেশ যে আকাঙ্খার অন্বেষণের সাক্ষী তা পরবর্তীতে অসামান্য প্রবৃদ্ধির মূল হিসেবে, বিশেষত সামপ্রতিক বছরগুলিতে ভিত্তি হিসেবে পরিগনিত হচ্ছে।
ইত্তেফাক/এএম