বানিয়াচংয়ে ধান বোঝাই ট্রাক্টর চাপায় শিশু নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান বোঝাই ট্রাক্টর চাপায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের রউফ মিয়ার ছেলে নয়ন মিয়া (১০)।
 
এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে হাওর থেকে ট্রাক্টর বোঝাই করে ধান নিয়ে বাড়ি ফিরছিল নয়ন। সে ট্রাক্টরে ধানের ওপর বসা ছিল। পথে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন সুজাতপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ।
 
ইত্তেফাক/নূহু