মঙ্গলবারে একটি নসিমনে তল্লাশী চালিয়ে ১১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক দুজন হলো, শালিখা উপজেলার গজদুর্বা গ্রামের খেলাফত মোল্যার ছেলে হাসান মোল্যা (৪০) ও খাগড়াছড়ি জেলার কামেকখা গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (৪৩)। বিকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কের দীঘল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার আবির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে শালিখা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/নূহু