সোনারগাঁও হোটেলে রমজানে মধ্যপ্রাচ্যের ইফতার

পেশাগত ও পর্যটন উদ্দেশে আগত অতিথিদের পছন্দের স্থান ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। পবিত্র রমজান উপলক্ষে হোটেলটিতে অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে মধ্যপ্রাচ্যের মনোমুগ্ধকর স্বাদের ইফতার সমাহার। 
 
হোটেলটির ক্যাফে বাজার রেস্টুরেন্টের দক্ষ রন্ধনশিল্পীদের আয়োজনে নানা ধরণের খাবারের সমাহার থেকে যার যার পছন্দ অনুযায়ী খাবারের স্বাদ নিতে পারবেন।
 
মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী আরবীয় স্বাদের হট এন্ড কোল্ড আরবীয় 'মেজ্জে' যেমন থাকছে তেমনি প্রধান ডিশ হিসেবে থাকছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার যেমন- সুস্বাদু মাংসের নানা পদ, গ্রিল ল্যাম্ব চপ, মাটন কাবাব, শিশ টাউক, ল্যাম্ব শ্যাঙ্ক এবং রসসিক্ত হামাস, মুতাব্বেল আর প্রাচ্যদেশীয় রাইস।
 
তাছাড়া সোনারগাঁও হোটেলের ঐতিহ্যবাহী জনপ্রিয় শাহী হালিম ও জিলাপী থাকছে। 
 
হোটেলের প্রশস্ত স্থান এবং সুস্বাদু খাদ্যের সমাহারযুক্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও। বন্ধু-স্বজন, পরিবার নিয়ে পবিত্র রমজানের ইফতারের জন্য ক্যাফে বাজার নিঃসন্দেহে সবচেয়ে উত্তম স্থান।
 
বুকিং কিংবা সোনারগাঁওয়ের বিশেষজ্ঞ রন্ধনশিল্পীদের সাথে পরামর্শের জন্য যোগাযোগ করা যাবে +৮৮ ০২ ৫৫০২৮০০৮ অথবা +৮৮ ০২ ৯১২৮০০৮ এক্স. ৪০১১ নম্বরে।
 
ইত্তেফাক/নূহু