তানোরে এক রাতে ৬ দোকানে চুরি

রাজশাহীর তানোর উপজেলার মালারমোড় বাজারে ৩টি ও সাধুরমোড় দূর্গাপুর বাজারে ৩টি, সর্বমোট ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরের দল সাঁটার ভেঙ্গে দোকানে প্রবেশ করে মালামালসহ প্রায় ৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। তানোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালারমোড়ে ও সাধুরমোড় দূর্গাপুর বাজারে প্রতিদিনের মতো রাত ১০টার পর বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরের দল রাত আনুমানিক দুইটার দিকে মুদি, মনোহরী, কাপড়, মোবাইল ও কম্পিউটারসহ বাজারের ছয়টি বড় ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে দোকানে প্রবেশ করে মালামালসহ নগদ প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। 
 
তানোর থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/নূহু