নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার বিকেলে বজ্রপাতে আব্দুল হেকিম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের সাউদকান্দি গ্রামের মৃত শমেস আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বৃষ্টি শুরু হলে আব্দুল হেকিম তার বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু