চরফ্যাশন উপজেলার নবগঠিত দুলারহাট থানার বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর ইউপি নির্বাচনে আজ মঙ্গলবার ছেলের কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী নারী সাপিয়া খাতুন। তিনি মুজিবনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মাজেদ চৌধুরীর স্ত্রী।
১শ বছর বয়সেও ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আগ্রহের ঘটনায় হতবাক হয়েছেন ভোট দিতে এসে লাইনে দাঁড়ানো অপেক্ষমান ভোটাররা। দুপুরে তিনি মুজিবনগর ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরলিউলিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ইত্তেফাক/নূহু