ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে নিপা আক্তার (১৬) নিহত হয়েছে। সে উপজেলার আমতলি গ্রামের আব্দুল লতিফের মেয়ে।
 
প্রত্যেক্ষদর্শীরা জানান,আজ মঙ্গলবার সন্ধা ৭টার দিকে উপজেলার সাতগাও উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নিপা আক্তার আমতলি গ্রামে বাড়ির সামনের উঠানে বৃষ্টির সময় বের হলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়, পরে বাড়ির লোকজন উদ্বার করে তাকে হাস পাতালে নিলে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ সত্যতা স্বীকার করে বলেন, বৃষ্টির আগ মুহূর্তে ঘর থেকে বের হলে উঠানে বজ্রপাতে স্কুল ছাত্রী নিপা গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/কেআই