মেসিদের কাঁদানো সেই গোয়েৎসে নেই জার্মান দলে

আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ঘোষিত জার্মানির প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ২৭ সদস্যের দলে স্থান পাননি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের সদস্য মারিও গোয়েৎসে। যিনি ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন।  
 
তবে দলে জায়গা পেয়েছেন ইনজুরিতে থাকা ম্যানুয়েল নয়্যারকে। আজ ঘোষিত রাখা হয়েছে ইনজুরিতে থাকা ম্যানুয়েল নয়্যারকে। আজ ঘোষিত ইনজুরির কারণে গত সেপ্টেম্বর থেকে কোনও ম্যাচ খেলেননি জার্মান দলের অধিনায়ক ও গোলরক্ষক নয়্যার। আগামী সপ্তাহে ইতালিতে শুরু হতে যাওয়া ১৫ দিনের অনুশীলন ক্যাম্পে তাকে ফিটনেস প্রমাণ করতে হবে।
 
কোচ জোয়াচিম লো ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে রয়েছে মোট চারজন। আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে তাকে চার জনকে বাদ দিতে হবে। নয়্যারকে দলে রাখার বিষয়টি ব্যাখ্যা করে লো বলেন, ‘চলতি সপ্তাহেই বায়ার্ন মিউনিখে পূর্ণ অনুশীলনে ফিরছেন ম্যানুয়েল।’
 
২০১৪ বিশ্বকাপ ফাইনালে জয়সুচক গোল করা গোয়েৎসেকে দলে রাখেননি লো। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চলতি মৌসুমে বুন্দেস লিগায় সর্বোচ্চ ১৫ গোল করা ফ্রেইবার্গ স্ট্রাইকার ২৯ বছর বয়সী নিলস পিটারসেন। তবে দলে আছেন পিঠের ইনজুরিতে ভোগা মেসুত ওজিল, কুচকির ইনজুরিতে ভোগা জেরোমে বোয়াটেং, স্যান্ড্রো ওয়েঙ্গার, রবার্ট লিওয়ানদোস্কির মতো তারকা খেলোয়াড়রা।
 
১৭ জুন মস্কোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জার্মানি। এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ কোরিয়া ও সুইডেন।
 
দল- গোলরক্ষক : বার্নড লেনো, ম্যানুয়েল নয়্যার, মার্স-আন্দ্রে টার স্টেগান, কেভিন ট্র্যাপ। রক্ষণ ভাগ : জেরোমে বোয়াটেং, ম্যাথিয়াস জিন্টার, জোনাস হেক্টর, ম্যাটস হুমেলস, জোসুয়া কামিচ, মারভিন প্লাটেনহার্ড, অ্যান্টনিও রুয়েডিগার, নিকলাস সুয়েলে, জনাথন টাহ। মিড ফিল্ডার/ফরোয়ার্ড: জুলিয়ান ব্র্যান্ডট, জুলিয়ান ড্রাক্সলার, মারিও গোমেজ, লিয়ন গোরেতকা, লিকে গুন্ডোগান, সামি খেদিরা, টনি ক্রুস, টমাস মুলার, মেসুত ওজিল, নিলস পিটারসেন, মার্কো রিউস, সেবাস্তিয়ান রুডি, লেরয় সেন, টিমো ওয়ার্নার।
 
ইত্তেফাক/কেআই