ফেনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

 
ফেনীর দাগনভূঁঞায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুসা আলম মাসুদ নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার জয়লষ্কর ইউনিয়নের খুশীপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত মাসুদ উপজেলার জয়লষ্কর ইউনিয়নের খুশীপুর এলাকার শাহ আলমের ছেলে।
 
দাগনভূঁঞা থানার পরিদর্শক ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী মাসুদ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন।
 
পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় দু’টি ধর্ষণ, দু’টি ডাকাতি ও হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে।
 

ইত্তেফাক/এএম