জয়পুরহাটে জালনোট উদ্ধার, আটক দুই

জেলার আক্কেলপুর উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জালটাকা সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে এক লাখ ৫৭ হাজার জাল টাকা পাওয়া যায়।
 
র‌্যাব সূত্র জানায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর রেল স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
 
এ সময় জালটাকা সিন্ডিকেটের সদস্য মো. সামাদ মণ্ডল (৫০) ও মো. আব্দুল কুদ্দুসকে (৩৫) আটক করে র‌্যাব। তাদের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন।
 
ইত্তেফাক/আরকেজি