সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টির মতো গ্রামে বৃহস্পতিবার রোজা শুরু হচ্ছে। ওই অঞ্চলে বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।
গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, মুন্সীরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী। এছাড়া শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম।
সাদ্রা গ্রামের সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক জানান, মধ্যপ্রাচ্য তথা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার থেকে চাঁদপুরের ৪০টি গ্রামের লোকজন রোজা রাখা শুরু করবে। সেই অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।
ইত্তেফাক/আরকেজি