রাব্বী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার

এইচএসসি পরীক্ষার্থী ফজলে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রেজা শেখকে সদর থানা পুলিশ বুধবার রাতে গ্রেফতার করেছে। 
 
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. মোমিনুল হক জানান, ফজলে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি রেজাকে জয়পুরহাট শহরের সওদাগর পাড়ার নিজ বাড়ি থেকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। রাব্বী হত্যা মামলার প্রধান আসামি রেজা বাড়িতে রয়েছে এমন গোপন খবরের প্রেক্ষিতে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। 
 
উল্লেখ্য, গত ১০ মে সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বঙ্গবন্ধু রোডে এই হত্যাকাণ্ড ঘটে। 
 
ইত্তেফাক/কেকে