রায়পুরে নারীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়ন থেকে মুক্তা আক্তার (১৭) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকাছিয়া গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত মুক্তা আক্তার এইক গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। 
 
স্থানীয় সূত্র জানায়, ঘরের বাহিরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মুক্তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
 
ইত্তেফাক/কেকে