কেএমপি'র লবণচরা থানার ওসি প্রত্যাহার

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে কর্তব্যে অবহেলার অভিযোগে নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে প্রত্যাহার করেছে মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
 
গতকাল বুধবার সন্ধ্যায় শফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেএমপির মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) সোনালী সেন।
 
গত মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে জাল ভোট ও ব্যালট পেপারে সিল দেওয়ার কারণে ৩১ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এই ওয়ার্ডের একটি কেন্দ্রে সাংবাদিকদের নিয়ে বিশেষ একটি প্রতীকে সিল মারা ব্যালট পেপার দেখান। যা গতকাল বুধবার বিভিন্ন গণমাধ্যম এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচারিত হয়।
 
ইত্তেফাক/এসএস