রংপুর-বদরগঞ্জ সড়কে ইট বোঝাই ট্রাক্টর ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জের সীমান্তবর্তী এলাকা ভাঙ্গামাল্লি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আদুরি বেগম (৩৭), শাহানাজ বেগম (২৮), আরিফুল ইসলাম (২৭), মাসুদ মিয়া(২), রায়হান আলি(৫০)। আহতদের বাকি ৫ জনের নাম পাওয়া যায়নি। এদের সকলের বাড়ি বদরগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামে।
এ সময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গুরুতর আহত আদুরি বেগমের জামাই খোরশেদ আলম জানান, আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক।
বদরগঞ্জ থানার ওসি তদন্ত শাহিনুর আলম জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি জেনেছি। যেহেতু ঘটনাটি সীমান্তবর্তী এলাকার। তাই বিষয়টি রংপুর কোতোয়ালি থানা দেখভাল করছে।
কোতোয়ালি থানার এস আই ইসমাইল হোসেন জানান, এলাকাবাসী গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে প্রাইম মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ইত্তেফাক/নূহু