টাঙ্গাইলে ফুলমালা সূত্রধর ধর্ষণ মামলায় তিন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন। দীর্ঘ ১৯ বছর ধরে চলমান এ মামলার রায় দেয়া হলো। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট নাসিমুল আক্তার নাসিম বলেন, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের আরাধন সূত্রধরের স্ত্রী ফুলমালা সূত্রধর বাসায় একা ছিল। এ সময় একই গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া ফুলমালা সূত্রধরকে গণধর্ষণ করে। পরে ধর্ষিতা ফুলমালা সূত্রধর টাঙ্গাইল আদালতে বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে।
দীর্ঘ সময় মামলা চলার পর আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই মামলার রায় দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামি বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছে।
ইত্তেফাক/নূহু