কেসিসির নবনির্বাচিত মেয়রকে খুলনা জেলা জেপির অভিনন্দন

১৪ দলীয় জোটের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিপুল ভোটে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র নির্বাচিত হওয়ায় খুলনা জেলা জাতীয় পার্টির (জেপি) পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
 
আজ বৃহস্পতিবার সকালে জেপি নেতৃবৃন্দ নবনির্বাচিত সিটি মেয়রের মুন্সিপাড়াস্থ বাসভবনে তাকে ফুলের তোড়া ও নৌকা প্রতীক দিয়ে এ অভিনন্দন জানান।
 
এ সময় জেপি নেতৃবৃন্দ বলেন, তালুকদার আব্দুল খালেক একজন সৎ, যোগ্য, দক্ষ রাজনৈতিক নেতা। তার যোগ্য নেতৃত্বে খুলনা সিটি কর্পোরেশন অচিরেই একটি আধুনিক উন্নতমানের সিটি কর্পোরেশনে উন্নত হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন- জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, মো. হায়দার আলী হাওলাদারসহ জেপির জেলা জেপির নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/এসএস