বাঁশখালীর সরল ইউনিয়নের সরল ব্রিজের পূর্বপার্শ্বে জলকদর খাল সংলগ্ন বেড়িবাঁধ থেকে মাছের প্রজেক্টের কাজ করার সময় মাটিচাপায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আহমদ ছফা (৫২)। তিনি সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামের ৬নং ওয়ার্ডের আব্দুল ওয়াদুদের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে বেড়িবাঁধ থেকে মাছের খামারের জন্য মাটিকাটার সময় ওপর থেকে মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়।
সাথে থাকা আরও তিনজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে আসে। পরে বৃহস্পতিবার ভোর ৪টার সময় বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
ইত্তেফাক/নূহু